একনজরে

ডাকাত গ্রেপ্তারঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ১০-১৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল একটি ভবনের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা ভবনের তিনটি ফ্ল্যাটের দরজা ভেঙে পর্যায়ক্রমে ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ) কাঞ্চন আলী, কুয়েত-প্রবাসী আবদুর রশীদ সিকদার ও ওষুধ কোম্পানির প্রতিনিধি শহীদ হোসেনের ঘরে ঢুকে ডাকাতি করে। তারা তিনজনের ঘর থেকে ৪০ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা লুটে নেয়। তাদের চিৎকার শুনে এলাকাবাসী ও পুলিশ এসে চার ডাকাতকে আটক করে। তারা হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার বিরংগল গ্রামের ইউনুস খলিফা, নওশের খলিফা, শ্যামপুর গ্রামের আকাশ হাওলাদার ও হুমায়ুন হাওলাদার। এ সময় অন্য ডাকাতেরা পালিয়ে যায়। ঝালকাঠি প্রতিনিধিহাজতির মৃত্যুফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ইলিয়াস শেখ মাতুব্বর (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাধরদি গ্রামে। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মনির আহমেদ জানান, গত ৭ জানুয়ারি ভাঙ্গা থানার দুটি মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে ইলিয়াসকে জেলহাজতে পাঠানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে ইলিয়াসকে ফরিদপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর অফিসস্মারকলিপি পেশপটুয়াখালীর গলাচিপা উপজেলাকে জেলায় উন্নীত করার দাবিতে গলাচিপা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। পরিষদের আহ্বায়ক শাহ আলমের নেতৃত্বে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপিটি দেওয়া হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিসম্মেলননাটোরে জেলা মৎস্যজীবী দলের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপশহর মাঠে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। বক্তব্য দেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন মেহেদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, নাটোর মৎস্যজীবী দলের সভাপতি আবু সাঈদ। বক্তারা বলেন, আগামী ১২ মার্চের ঢাকা চলো কর্মসূচিতে মৎস্যজীবীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হবে।  নাটোর প্রতিনিধি শিশু খুনসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার রূপসী গ্রামের শুকুর আলীর মেয়ে জুলেখা (৬) গত বৃহস্পতিবার বিকেলে পাশের বাড়িতে কীর্তন শুনতে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল শুক্রবার এলাকাবাসী জুলেখাদের বাড়ির অদূরে একটি ধানখেতে জুলেখার লাশ দেখে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, নিহত জুলেখার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর মুখ ধানখেতের কাদায় পুঁতে রাখা হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ সম্মেলন শুরুদেশি-বিদেশি বিজ্ঞানী ও গবেষকদের অংশগ্রহণে আজ শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল সায়েন্সের ওপর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান সমিতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে এই সম্মেলন হচ্ছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশে প্রাণরসায়ন গবেষণার বিস্তার ও সম্ভাবনা’।  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসাজামালপুরের মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ সরকারি এ এইচ জেড ডিগ্রি কলেজে গতকাল শুক্রবার ৭৫০ জন দুস্থ, গরিব ও প্রতিবন্ধী রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। মাদারগঞ্জ ছায়ানীড় সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় প্রিন্সিপাল নুরুল ইসলাম খান ফাউন্ডেশন এর আয়োজন করে। প্রিন্সিপাল নুরুল ইসলাম খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ পৌর মেয়র মো. মোশাররফ হোসেন তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান ও মন্জুর কাদের।  মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিব্যবসায়ী গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার ভারত সীমান্তবর্তী হাকর গ্রামে গত বৃহস্পতিবার রাতে কসবা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১০০ বোতল ফেনসিডিল ও বিভিন্ন জাতের মদের বোতলসহ সেলিম মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সেলিম মিয়া কসবা পৌর এলাকার ধর্মসাগরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় কসবা থানার উপপরিদর্শক সুমন কুমার আদিত্য বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিজামালপুরে বইমেলাজামালপুরে গত বৃহস্পতিবার শুরু হয়েছে সাত দিনব্যাপী বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ জামালপুর পাবলিক লাইব্রেরিতে এ মেলার আয়োজন করেছে। জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। মেলায় নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রদর্শনী স্টলসহ ২২টি স্টল বসেছে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চালু থাকবে। জামালপুর প্রতিনিধিআলোচনা সভাভাষা আন্দোলনের ৬০ বছর ও নারায়ণগঞ্জের শিশু-কিশোর সংগঠন গঙ্গাফরিংয়ের নয় বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শহরের চাষাঢ়ায় পৌর শহীদ মিনারে দীনা তাজরীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রফিউর রাব্বি ও ফিরোজ আহমেদ।পরে ভাবনা ভরা, ছন্দ ছাড়া ও রাস্তা ফারাই শিরোনামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সংগীত পরিবেশন করে গায়েন ও মাদল নামের দুটি সংগঠন। এরপর পরিবেশিত হয় নাটক খ্যাতির বিড়ম্বনা।  নারায়ণগঞ্জ প্রতিনিধি