হত্যার বিচার দাবিফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুরে চাঞ্চল্যকর বন্ধু গোপাল মিত্র হত্যার বিচার ও নকুল কুমারের অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল আটটার দিকে এলাকার কালীতলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আয়ুব আলী, ব্যবসায়ী সাইফুল মোল্লা, আবুল হোসেন হাওলাদার, নিহত বন্ধু গোপাল মিত্রের পুত্রবধূ কণিকা রানী মিত্রসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ফরিদপুর অফিসডাকাত গ্রেপ্তাররংপুরে সড়ক-মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত রোববার সকালে পীরগাছা উপজেলার আরাজি চলোনি গ্রাম থেকে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: মিঠাপুকুরের বলদীপুকুর এলাকার ইদ্রিস ও তিলোকপাড়ার মো. শাহেব আলী; বদরগঞ্জের কুতুবপুর নয়াপাড়ার আকমল, কাচাবাড়ি মোমিনপাড়ার ফজু ও কানুপাড়ার মহুদুল এবং পীরগাছার আরাজি চলোনি গ্রামের জাহাঙ্গীর আলম। নিজস্ব প্রতিবেদক, রংপুর