ট্রেনে কাটা পড়ে মৃত্যুসিরাজগঞ্জের মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রেললাইন অতিক্রম করার সময় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ জিআরপি থানার উপসহকারী পরিদর্শক ঘটনাস্থল থেকে জানান, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় রেললাইন পারাপারের ওই বৃদ্ধা (অজ্ঞাত ৬৫) ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খান। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জকৃষকের মৃত্যুসাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্যামনগর-নওয়াবেকি সড়কের বাধঘাটা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ভবেন মণ্ডল (৪৩) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভবেন মণ্ডল উপজেলা সদরের বেতাঙ্গী গ্রামের ভুপতি মণ্ডলের ছেলে। পুলিশ মোটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা