অস্ত্র ও গুলি উদ্ধারদিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রাম (চুড়িপট্টি) থেকে দেশীয় শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে বিজিবির সদস্যরা এসব উদ্ধার করেন। হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, চুড়িপট্টির গিয়াস উদ্দিনের বাড়ির পূর্ব পাশের টিনের বেড়ার কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিচালকের কারাদণ্ডফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে অটোবাইকচালককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) নাসরিন জাহান উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। ওই অটোবাইকচালক মো. শাহদাত হোসেনের (২২) বাড়ি উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে। বেশ কিছু দিন ধরে তিনি ওই তরুণীকে যৌন হয়রানি করে আসছিলেন। ফরিদপুর অফিস