দোকানে অগ্নিকাণ্ডসিরাজগঞ্জ শহরের এস এস সড়কের একটি ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস সিরাজগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রগতি স্টোরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঝড়ে ফেরি বন্ধঝড়ের কারণে নদী উত্তাল হয়ে ওঠায় গতকাল শনিবার সকাল নয়টা থেকে প্রায় এক ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। এতে দৌলতদিয়া প্রান্তে প্রায় দেড় শ যানবাহন আটকা পড়ে। ঝড়ের গতিবেগ কমার পর সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি