একনজরে

রিকশাচালক নিহতখুলনা নগরের নুরনগর পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে রাস্তার পাশে বসে রিকশা মেরামতের সময় গতকাল সোমবার সকালে বাসের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক রিকশাচালক নিহত হয়েছেন। ঢাকা থেকে আসা ঈগল পরিবহনের বাসটি ওই রিকশাকে চাপা দিয়ে দ্রুত এক কিলোমিটার দূরে শিববাড়ি মোড়ে গিয়ে থামে। ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুলনা প্রতিনিধি