পানিতে ডুবে মৃত্যুসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ গ্রামের আশরাফ আলীর ছেলে সজিব (৮) বাড়ির পাশে করতোয়া খালে বাড়ির লোকজনের সঙ্গে গোসল করতে যায়। সবার অজান্তে এ সময় সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে প্রায় দুই ঘণ্টা পর তার লাশ পানি থেকে উদ্ধার করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিব্যতিক্রমী প্রচারপত্রবিশ্ব তামাকমুক্ত দিবসে অযাচিতভাবে তামাকের ব্যবহার বন্ধ ও তামাকজাত দ্রব্য ব্যবহারে শারীরিক ও আর্থিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরে বরিশালে প্রচারপত্র বিলি ও শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবিষ্কার। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে শোভাযাত্রা শেষে নগরের গুরুত্বপূর্ণ বাজার, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে প্রচারপত্র বিলি করে আবিষ্কারের স্বেচ্ছাসেবকেরা। বরিশাল অফিস