রাজস্ব স্ট্যাম্প উদ্ধার খুলনা নগর গোয়েন্দা পুলিশের একটি দল গত দুই দিনে খুলনা ও ঢাকা থেকে চার লাখ টাকা মূল্যের ২০ হাজার জাল রাজস্ব স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করেছে। তারা গত বৃহস্পতিবার ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক সেলিম কাদেরকে আটক করে তাঁর কাছ থেকে পাঁচ হাজারটি রাজস্ব স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার তারা ঢাকা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ১৫ হাজারটি রাজস্ব স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করা হয়। খুলনা প্রতিনিধিজাল নোটসহ গ্রেপ্তারবাগেরহাট শহরের বিসিক শিল্পনগর এলাকা থেকে ১৯টি এক হাজার টাকার জাল নোটসহ অরুণ কুমার নাথ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লোকনাথপল্লি এলাকায়। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক ফারুক আহমেদ বাদী হয়ে অরুণ কুমারের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধি