একুশের দুর্লভ আলোকচিত্র

ভাষা হচ্ছে সংস্কৃতির পূর্বশর্ত, সংস্কৃতির বাহন। ভাষার মাধ্যমে সংস্কৃতি বিকশিত হয়। সুতরাং যখনই কোনো স্থানে ভাষা আন্দোলন হয়েছে, তখনই যুগপৎ সাংস্কৃতিক আন্দোলন চলেছে। বস্তুত, ভাষা ও সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ২০০৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন’ গ্রন্থে ভাষা আন্দোলনের প্রধান ঘটনাবলির ধারাবাহিক ও কালানুক্রমিক রূপরেখা তুলে ধরতে গিয়ে প্রাসঙ্গিকভাবেই সাংস্কৃতিক আন্দোলনের কথা সংক্ষেপে তুলে ধরেছেন গ্রন্থটির লেখক ভাষাসৈনিক অধ্যাপক রফিকুল ইসলাম। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) প্রকাশিত এ গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে সেই সময়ে রফিকুল ইসলামের তোলা দুর্লভ সব আলোকচিত্র। তুলে ধরা হলো সেসব ছবির কয়েকটি।

২১ ফেব্রুয়ারি ১৯৫২: ১৪৪ ধারা ভঙ্গের প্রশ্নে পুরোনো কলাভবন প্রাঙ্গণে আমতলায় ঐতিহাসিক ছাত্রসভা।
২১ ফেব্রুয়ারি ১৯৫২: ১৪৪ ধারা ভঙ্গের প্রশ্নে পুরোনো কলাভবন প্রাঙ্গণে আমতলায় ঐতিহাসিক ছাত্রসভা।
২১ ফেব্রুয়ারি ১৯৫২: পুরোনো কলাভবন প্রাঙ্গণে ঐতিহাসিক ছাত্রসভার একাংশ।
২১ ফেব্রুয়ারি ১৯৫২: পুরোনো কলাভবন প্রাঙ্গণে ১৪৪ ধারা ভঙ্গের প্রাক্কালে।
২১ ফেব্রুয়ারি ১৯৫২: মাথায় বুলেটবিদ্ধ প্রথম শহীদ রফিকউদ্দিন আহমদের খুলির ছবি (সৌজন্যে আমিনুল হক)।
২১ ফেব্রুয়ারি ১৯৫২: সকালে পুরোনো কলাভবনের ছাদে কালো পতাকা উত্তোলন।
২৩ ফেব্রুয়ারি ১৯৫২: মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে রাতারাতি নির্মিত প্রথম শহীদ মিনার। (সৌজন্যে জামিল চৌধুরী)
২১ ফেব্রুয়ারি ১৯৫৩: শহীদ আবুল বরকতের কবরে তাঁর মা ও বাবা।
২১ ফেব্রুয়ারি ১৯৫৩: ঢাকা হলের পেছনে নির্মিত শহীদ মিনার।