এক গ্রামে সাত প্রার্থী

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের এক গ্রাম থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাতজন। তাঁরা হলেন ভাওরখোলা গ্রামের আওয়ামী লীগ-মনোনীত মো. ফারুক সরকার, বিএনপি-মনোনীত মো. আবদুল মতিন, স্বতন্ত্র প্রার্থী একই গ্রামের সাইদুর রহমান, দক্ষিণ পাড়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, আলমগীর, মধ্যপাড়ার ইমরান হোসেন ও মুন্সীবাড়ির মকবুল মিয়া। কয়েকজন গ্রামবাসী জানান, যে দল বা যিনিই জিতবেন, তিনি এ গ্রামেরই লোক হবেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন। ভোটার ৯ হাজার ১৭৪ জন। ২৮ মে পঞ্চম ধাপে এ ইউনিয়নে নির্বাচন হবে।