লক্ষ্মীপুরের রহমতখালী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান গতকাল রোববার বিকেলে এই জরিমানা করেন।
ইউএনও মোহাম্মদ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।