এক ব্যক্তি আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে গতকাল শুক্রবার ভোররাত তিনটার দিকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চারটি গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর সূত্রে জানা গেছে, কিরণগঞ্জ গ্রামের বাচ্চু মিয়ার (২৬) বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলিসহ তাঁকে আটক করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ