কোনো ব্যক্তি অপরাধমূলক কাজ করলেও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার তাঁর রয়েছে। তাই সংঘর্ষের নাম করে তাঁদের মেরে ফেলা যায় না। ভারতের সুপ্রিম কোর্ট গতকাল এ নির্দেশনা দিয়েছেন। পুলিশের সঙ্গে কথিত গোলাগুলি বা এনকাউন্টারে অপরাধী ও চরমপন্থীদের মৃত্যুর ঘটনা রোধে আদালত আরও কিছু নির্দেশনা জারি করেন। সরকারি তথ্যানুযায়ী ২০১৩ সালে ভারতে পুলিশের গুলিতে ১০৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। বিবিসি বাংলা