ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের (এফএনবি) ঢাকা জেলা কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে রাজধানীর শ্যামলীর আশা টাওয়ারে গতকাল শুক্রবার সভা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএনবির ভাইস চেয়ার এ এইচ এম নোমান। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির চেয়ার ও সিএমইএসের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম। আরও উপস্থিত ছিলেন এফএনবির জাতীয় কার্যনির্বাহী বোর্ডের কোষাধ্যক্ষ ও আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফয়জার রহমান, কার্যনির্বাহী বোর্ডের সদস্য সেলিমা রহমান, ইকো সোসাইটির নির্বাহী পরিচালক ও কার্যনির্বাহী বোর্ডের সদস্য শেখ আরিফ আহম্মেদ, আশা-ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মো. এনামুল হক ও এফএনবির কর্মসূচি সমন্বয়কারী মোসাদ্দেক হোসেন।
সভায় ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, আরডিআরএস, ডর্প, সিএমইএস, রিক, এসএসএস, টিএমএসএস, পপি, কারিতাস-বাংলাদেশ, পদক্ষেপ, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ভার্ড, এসএআরপিভি, স্কাস, পায়াক্ট বাংলাদেশ ও স্থানীয় পর্যায়ের এনজিও প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি।