সাংবাদিক এবিএম মূসার আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আসর মরহুমের বাসভবন রাজধানীর মোহাম্মদপুরের ৫/২ ইকবাল রোডে এ দোয়া মাহফিল হবে।
এবিএম মূসার আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভ্যার্থীদের দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি গত ৯ এপ্রিল বুধবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।