সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর দুটি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।মহানগর পুলিশ থেকে মামলা হস্তান্তর-প্রক্রিয়া শেষে সিআইডির পরিদর্শক এনামুল হককে গত সোমবার রাতে মামলা দুটির তদন্তের ভার দেওয়া হয়েছে। সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেসা বিষয়টি নিশ্চিত করেছেন।