এম লুৎফর রহমানের ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব গ্রহণ

শিক্ষাবিদ এম লুৎফর রহমান ২০ এপ্রিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদে ডিনের দায়িত্ব পালন করেন।লুৎফর রহমান ১৯৪৪ সালে রংপুরের পীরগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করেন। শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন স্তরে তিনি অত্যন্ত মেধা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখেন। বিজ্ঞপ্তি।