সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সে দেশের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গত মঙ্গলবার রাতে তিনি দেশে পৌঁছান। ৬ জুন এরশাদ সস্ত্রীক বিদেশ সফরে যান। পুত্র রাহাগির আলমাহী এরশাদ (সাদ) ও একান্ত সচিব খালেদ আখতারও সঙ্গে ছিলেন।