এসএমএসের প্রচারণায় কোকাকোলা

কোকাকোলার সাপোর্ট মাই স্কুল (এসএমএস) প্রচারণার অংশ হিসেবে গাজীপুরের শেরপুরের দুটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে একটি দিন কাটিয়েছেন কোকাকোলা, ইউএন হ্যাবিট্যাট ও প্ল্যান বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাঁদের মধ্যে অন্যতম হলেন কোকাকোলার ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির জেনারেল ম্যানেজার দেবাশীষ দেব ও কোকাকোলার কান্ট্রি ম্যানেজার মাহফুজুর রহমান। এ ছাড়া প্ল্যান বাংলাদেশের ফিল্ড অপারেশন ডিরেক্টর দেবাশীষ সাহা উপস্থিত ছিলেন। এই এসএমএস প্রচারণার অধীনে বাংলাদেশের বিভিন্ন স্কুলে স্যানিটেশন সুবিধা, বিশুদ্ধ খাওয়ার পানি ইত্যাদি বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে কোকাকোলা। বিজ্ঞপ্তি।