সংক্ষেপ

ওজনযন্ত্র স্থাপন

আখের সঠিক ওজন নিশ্চিত করার জন্য নাটোর চিনিকলের ২৪টি ক্রয়কেন্দ্রে ডিজিটাল ওজনযন্ত্র স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে মিলগেট সাব-জোনের পণ্ডিতগ্রাম আখ ক্রয়কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চিনিকলের কর্মকর্তা শাহিনুর রেজা, সৌমিত্র নারায়ণ মুন্সি ও কামাল উদ্দিন। এ কর্মসূচির আওতায় নাটোর চিনিকলের ৫২টি ক্রয়কেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে ২৪টিতে ডিজিটাল ওজনযন্ত্র স্থাপন করা হবে। নাটোর প্রতিনিধি