ওমর ফারুক

বগুড়ার শেরপুরের ব্যবসায়ী ওমর ফারুক (৪০) গত শনিবার রাতে শহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ওমর ফারুক বাংলানিউজের বগুড়ার স্টাফ করেসপন্ডেন্ট বেলাল হোসেনের চাচাতো ভাই।