থানায় নির্যাতন করে এক সাংবাদিককে হত্যার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা হয়েছে। নিহত সাংবাদিক শাহ আলমের ভাই খালেক মোল্লা এ মামলা করেন। মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ২ এপ্রিল দিন ধার্য করেন।