ওয়েব পোর্টাল

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজস্ব একটি ওয়েব পোর্টাল (www.hasanulhaqinu.info) চালু করেছেন। গতকাল রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রী ও জনগণের প্রতিনিধি হিসেবে জবাবদিহি ও সমালোচনার উত্তর দেওয়ার জন্য তাঁকে সার্বক্ষণিকভাবে জনগণের সামনে রাখার কাজটি করবে তাঁর ওয়েব পোর্টাল। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মেদও উপস্থিত ছিলেন।