ককটেলের বিস্ফোরণে যুবক আহত

মতিঝিল এজিবি কলোনির সামনে গতকাল বৃহস্পতিবার রাতে ককটেলের বিস্ফোরণে শাহ আলম (২৪) নামের এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চকবাজার শাখা রূপালী ব্যাংকের কম্পিউটার অপারেটর। চিকিৎসকেরা জানান, শাহ আলমের অবস্থা গুরুতর।