কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ায় গত সোমবার রাত ১২টায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবছার জামান (২০) মারা গেছেন।
আবছার ওই গ্রামের আবদুর রহিমের ছেলে। ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় পুলিশ সোহেল, রুবেল ও রাশেদ নামের তিন যুবককে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।