কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার পিটুনিতে দুই ডাকাত নিহত হওয়ার ঘটনায় পুলিশ তিন-চার হাজার জনতাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।অপরদিকে ডাকাতির ঘটনায় মো. তারা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে প্রবাসী নজরুলের বাড়িতে ডাকাতির পর পিটুনিতে নজরুল ইসলাম (২৬) ও আবদুল হাকিম (২৫) নামের দুই ডাকাত নিহত হওয়ার ঘটনায় কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মলয় কুমার চক্রবর্তী বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাতনামা তিন-চার হাজার জনতাকে আসামি করে একটি হত্যা মামলা করেন।