কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার দেম্মারক্ষিতা বৌদ্ধবিহারে গতকাল সোমবার কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংঘদান, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় দেশনা, প্রদীপ পূজাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসব পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মংচালু চৌধুরী। কক্সবাজার বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ উ. জারিতা মহাথেরো ভিক্ষু পঞ্চশীল পাঠ করেন। উৎসবে রাখাইনপল্লির কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।