রাজধানীর কদমতলী থানার বালুর মাঠ এলাকায় একটি রি-রোলিং স্টিল মিলে বিস্ফোরণে আহত ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) প্রকৌশলী আতাউর রহমান (৪০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে।