যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদ খননের দাবিতে নদ সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।যশোর-সাতক্ষীরা সড়কে ভুক্তভোগী কৃষকেরা প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান লিখে হাতে হাত ধরে দাঁড়িয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, হাজি মোতালেব মহিলা কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী, চুকনগর কলেজের অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, সাবেক সাংসদ আবদুল হালিম, কমিটির আহ্বায়ক অসিত কুমার মোদক প্রমুখ।