সংক্ষেপ

কবিতাপাঠ

কবি আবু জাফর ওবায়দুল্লাহর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর কবিতাপাঠ আসরের আয়োজন করেছে। নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় গতকাল বিকেল পাঁচটায় ওই আসর বসে। শুরুতে মুক্তাক্ষরের পরিচালক আবৃত্তি প্রশিক্ষক বিমল কর ‘কোন এক মাকে’ ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ আবৃত্তি করে কবিতা রচনার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।