মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে গত সোমবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের হুসেন বখত চত্বরে প্রদীপ প্রজ্বালন, একুশের গান ও কবিতা পাঠের অনুষ্ঠান করেছে জেলা কালচারাল ফোরাম। সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা প্রমুখ। সুনামগঞ্জ অফিস