সংক্ষেপ

কমিউনিটি পুলিশ

পবিত্র রমজান সামনে রেখে সিলেট নগরের জালালাবাদ থানা এলাকার কুমারগাঁও বাসস্ট্যান্ডে কমিউনিটি পুলিশিং কমিটির এক সভা গত বুধবার রাতে অনুষ্ঠিত হয়। এতে বাসস্ট্যান্ড এলাকার অরাজকতা ও মাদক নির্মূলে জনসাধারণের সহায়তা চাওয়া হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেনের সভাপতিত্বে সভায় মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ, জালালাবাদ থানার সহকারী কমিশনার এ এইচ এম কামরুল ইসলাম, টুকেরবাজার ইউপির চেয়ারম্যান শহীদ আহমদ, মিনিবাস মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান, বাস মালিক সমিতির সভাপতি রহিম উদ্দিন বক্তব্য দেন।