সংক্ষেপ

কম্বল বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে ৩৫ জন দুস্থ প্রতিবন্ধীর মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এ কম্বল বিতরণ করে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের আর্থিক সহযোগিতায় উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ফরিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংকের সখীপুর শাখার ব্যবস্থাপক খোরশিদ আনোয়ার, উন্নয়ন পরিষদের সহসভাপতি আরজিনা আক্তার, সাধারণ সম্পাদক সুমন সরকার এ সময় উপস্থিত ছিলেন।