
মেয়র নির্বাচিত হলে যাত্রী হয়রানি রোধে প্রয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে বাস নামানোর প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র পদপ্রার্থী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি গতকাল বৃহস্পতিবার মিরপুর এলাকায় গণসংযোগকালে এ প্রতিশ্রুতি দেন।
জোনায়েদ সাকী গতকাল প্রচার শুরু করেন রাজধানীর মালিবাগে টিন-কাঠের বাড়ি দেবে প্রাণহানির ঘটনাস্থল থেকে। তিনি সরকারি জায়গা দখল করে অনিরাপদ ভবন তৈরি করে তা ভাড়া দেওয়ার দায়ে যুবলীগের নেতার শাস্তির দাবি করেন। তিনি মেয়র নির্বাচিত হলে বস্তিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বল্পমূল্যের আবাসনের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এরপর সাকী মিরপুর এলাকায় গণসংযোগ করেন। আহমেদনগর ও টোলারবাগে স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময় করেন জোনায়েদ সাকী।