এ ক ন জ রে

কর্মবিরতি অব্যাহত

রংপুরের বদরগঞ্জ উপজেলার ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রেখেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে গত রোববার থেকে তিন ঘণ্টা করে শিক্ষকেরা এ কর্মসূচি পালন করে আসছেন। সমিতির বদরগঞ্জের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রের দিকনির্দেশনায় আন্দোলন চলবে বলে জানান তিনি।  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি