সংক্ষেপ

কর্মশালা

নওগাঁয় ‘নারী ও শিশুর উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম। এতে গর্ভাবস্থায় মায়ের সেবা এবং শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নওগাঁর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) কাজী মিজানুর রহমান। এ ছাড়া বাল্যবিবাহ ও যৌতুক নিয়ে আলোচনা করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। নওগাঁ প্রতিনিধি