বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে চট্টগ্রামে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার নগরের এস এস খালেদ সড়কে ‘আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে’ কর্মশালাটি শুরু হয়।‘ইনক্রিসিং অ্যান্ড ইমপ্রুভিং মিডিয়া কাভারেজ অব হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক রিপোর্টিং কর্মশালাটি উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক দুলালচন্দ্র বিশ্বাস। কর্মশালার প্রথম দিনে চট্টগ্রামের মোট ৩০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালা আয়োজনে সহযোগিতা করে ইউএসআইডি। আজ (মঙ্গলবার) কর্মশালার দ্বিতীয় দিনে স্থানীয় দৈনিকের সাংবাদিকেরা অংশ নেবেন।