জরায়ু ক্যানসার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে জাতীয় জরায়ু-মুখ ও ক্যানসার স্ক্রিনিং প্রশিক্ষণকেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এটির আয়োজন করা হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দিলরুবা জেবা, কানিজ ফাতেমা প্রমুখ। ফরিদপুর অফিস।