কর্মশালা

বাংলাদেশ স্কাউটসের কাবিং সম্প্রসারণ প্রকল্পের উদ্যোগে জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে কাব স্কাউটিংবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। গতকাল বুধবার থেকে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ডা. সৈয়দুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রসচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান, জাতীয় কমিশনার রফিকুল ইসলাম খান, সংগঠনের নির্বাহী সচিব মজিবর রহমান মান্নান, জাতীয় উপকমিশনার ফেরদৌস আহম্মেদ বক্তব্য দেন।