নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করেছে নারীপক্ষ। গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করে। ‘নারীর ওপর সহিংসতা নিরসনে আইন-আদালতের ভূমিকা’ স্লোগান সামনে রেখে নারীপক্ষ এই কর্মসূচি পালন করে। দেশের ১৩টি জেলায় ১৮টি স্থানীয় সংগঠনও এ কর্মসূচি পালন করেছে বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। অনুষ্ঠানে মশাল প্রজ্বালন ও প্রতিপাদ্যের ওপর একটি প্রচারপত্র বিতরণ করা হয়। গণস্বাস্থ্যকেন্দ্র, আমরাই পারি, অক্সফাম, আইন ও সালিশ কেন্দ্র, সবুজের অভিযান, বিএনডব্লিউএলসহ বিভিন্ন মানবাধিকার ও নারী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।