কর্মিসভা

মুন্সিগঞ্জে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে গতকাল বুধবার জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের ৬৯তম পুনর্মিলনী সফল করার লক্ষ্যে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহসভাপতি নুরুল করিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের উপছাত্র বৃত্তিবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, উপত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, সহসম্পাদক জীবন বিশ্বাস প্রমুখ।