১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। পেয়েছিল স্বাধীনতা। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনারা। এ কারণে কলকাতায় প্রতিবছরই সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড ১৬ ডিসেম্বরকে বিজয় উৎসব হিসেবে পালন করে। এ উপলক্ষে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়াম চত্বরে তৈরি করা হয়েছে ’৭১-এর যোদ্ধাদের স্মরণে এক স্মৃতিসৌধও।