বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ একস্ট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখা রাস্তায় নেমে কলমবিরতি পালন করে। গতকাল বুধবার নগরের রেজিস্ট্রি কার্যালয়ের মাঠসংলগ্ন রাস্তায় নেমে তাঁরা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি সভাপতি আবু ইব্রাহিমের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মতছির আলী মোল্লা, দলিল লেখক সমিতির সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান বক্তৃতা করেন। বক্তারা বকেয়া বেতন পরিশোধ করে চাকরি স্থায়ীকরণের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।