কলমবিরতি

চাকরি স্থায়ীকরণের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও কলমবিরতি পালন করেছেন নকলনবিশেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা রেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপদেষ্টা আবদুল আলীম মোল্লা, সহসভাপতি মো. ইউসুফ মল্লিক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।