রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচিতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
গতকাল বেলা ১১টায় কলেজ চত্বর থেকে শিক্ষক-শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলদীবাড়ি রেলগেট হয়ে কাউনিয়া বাসস্ট্যান্ডে এসে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে অনেক যানবাহন আটকা পড়ে। সেখানে বিক্ষোভ সমাবেশও হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মুসা আহমেদ। বক্তব্য দেন উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুল মজিদ, কলেজের শিক্ষক শাশ্বত ভট্টাচার্য, মোসাব্বিরা খানম, আবদুল জলিল, হিরা সরকার, শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফলাফল ও অবকাঠামোর দিক দিয়ে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।