বরিশাল বিভাগীয় কল্যাণ সংস্থার গাজীপুর শাখার নতুন কমিটির সভা হয়েছে। গতকাল শুক্রবার গাজীপুর শহরে সংগঠনটির নিজ কার্যালয়ে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সভাপতি শাহ আলম সিকদার ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। ৩৯ সদস্যবিশিষ্ট কমিটিতে আবুল কাশেম খানকে সাংগঠনিক সম্পাদক ও সিরাজুল ইসলামকে অর্থ সম্পাদক করা হয়েছে। গত ২১ অক্টোবর নির্বাচনের মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর কমিটি দায়িত্ব পালন করবে।