রাজধানীর কাকরাইলে গত বুধবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ৮১তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন এমটিবির কর্মকর্তা কিউ এ এফ এম সিরাজুল ইসলাম, আনিস এ খান, মো. আহসান-উজ জামান, কামরুল ইসলাম চৌধুরী, মো. হাসেম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।