কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

চট্টগ্রামের সীতাকুেণ্ডর কুমিরা আবাসিক বালিকা স্কুলের সামনে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. হাসান ওরফে খোকন (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
নিহত মো. হাসান একটি রড তৈরি কারখানায় ক্রেনচালক হিসেবে কাজ করতেন৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে একটি দোকানে নাশতা করে কারখানায় ফিরছিলেন মো. হাসান৷ এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহমান বলেন, চালকের সহকারীসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।