রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদারের কার্যালয় মোহনা টেলিভিশন ভবনের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ব্যাপারে সাংসদ কামাল মজুমদার বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, মোহনা টেলিভিশন ভবনে তিনি কাজ করছিলেন। এ সময় কে বা কারা ককটেল ছুড়ে মারে। তবে এটি শক্তিশালী ছিল না বলে তেমন কোনো ক্ষতি হয়নি।
ককটেল বিস্ফোরণের কারণ সম্বন্ধে জানতে চাইলে কামাল আহমেদ বলেন, ‘আমি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কথা বলায় তাদের লোকেরা এ ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।’ বিস্ফোরণের ঘটনায় কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন তিনি।