বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি মো. সুজাউদদৌল্লা (২৯) উপজেলার ধনকুন্ডি গ্রামের বাসিন্দা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গতকাল বুধবার সকালে ওই আদালত পরিচালনা করেন। শেরপুর থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ব্রজেশ্বর বর্মণ বলেন, মাদকসেবী ওই ব্যক্তিকে গতকাল সকালে আটক করা হয়। সাজা হওয়ার পর তাঁকে বগুড়ার জেলখানায় পাঠানো হয়েছে।